ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নবীনগরের আলীয়াবাদ খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলীয়াবাদ খালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। গত সোমবার খালের পূর্ব অংশ আলীয়াবাদ গোলচত্বর সংলগ্ন সওজের ব্রিজের নীচ থেকে খননযন্ত্র দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করা শুরু হয়। এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
জানা যায়- আলীয়াবাদ খাল বুড়ী নদী থেকে শুরু হয়ে ভাটা নদীতে মিলেছে। পচন/অপচনশীল বর্জ্য, ময়লা-আবর্জনা সরাসরি খালে ফেলার কারণে খালটি ভরাট হয়ে বিলীন হতে চলেছে। এ ছাড়া পৌরসভা কর্তৃক অপরিকল্পিত ভাবে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মানের কারণে পানি নিষ্কাশন ও পানির প্রবাহ বন্ধ হয়ে পরিবেশ বিপর্যয় ঘটছে। ময়লা বর্জ্য জমে খালের পানি বিষাক্ত হয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। দুর্গন্ধ ও পানিবাহিত রোগ ছড়াচ্ছে। এ পানি কৃষি জমিতে গিয়ে ফসলের ক্ষয়ক্ষতি করছে এবং মশার প্রজনন কেন্দ্রে রূপ নিয়েছে। বর্ষাকালে প্লাবিত এলাকার জলাবদ্ধতা নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছিল না খালটি।
অ্যাড. আবদুল মান্নান এমপি বলেন-“এই খাল জনগুরুত্বপূর্ণ, খালের অস্তিত্ব রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে, খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, তাহলেই খালের অস্তিত্ব রক্ষা পাবে এবং খালের সুফল জনগণ ভোগ করতে পারবে। খালের দুপাশে রেলিং দেওয়াসহ দুই পাশের রাস্তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান বলেন-“আলীয়াবাদ খালের অস্তিত্ব রক্ষা এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নবীনগর পৌরসভার পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরের আলীয়াবাদ খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু

আপডেট সময় :