ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নরসিংদীতে জমি অধিগ্রহণে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক অধিগ্রহণে মরজাল মৌজা এবং উজিলাব মৌজায় বড় অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার নরসিংদী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন উন্নীত করনের ফলে মরজাল মৌজার অন্তর্ভূক্ত মরজাল সমতা বাজারের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের ন্যায্য মূল্য নির্ধারনের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, বিগত ২/৭/২৫ইং তারিখে ভূমি ও অবকাঠামো গাছপালাসহ যৌথ তালিকায় বড় ধরনের অনিয়ম করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২২/৭/২৫ইং তারিখে ভূমি ক্ষতিগ্রস্ত একাধিক আপত্তি জেলা প্রশাসক কার্যালয়ের আবেদনের কোন মৌখিক বা চিঠি এবং নোটিশের মাধ্যমে অদ্যবধি পর্যন্ত জানানো হয় নাই। ২৩/৩/২৫ইং তারিখে বিভাগীয় কমিশনার কার্যালয়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত পরিবার একাধিক আপত্তি আবেদন করলেও অদ্যাবদি কোন সুফল পাওয়া যায় নাই। এছাড়া মরজাল মৌজায় স্থাপনার ভূমি অধিগ্রহন গণবিজ্ঞপ্তিতে অবকাঠামোর ভূমি নাল, ভিটি ও বাড়ি দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে অবকাঠামো ব্যবসা প্রতিষ্ঠানের ভূমির মূল্য সর্বনিম্ন ৫০ লাখ টাকা থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত বিদ্যমান রয়েছে। এ মূল্য যাচাই বাছাইয়ের জন্য বাজারে বিক্রিত ভূমির দলিলের মূল্য যাচাই করতে হবে এবং বাণিজ্যিক হারে ক্ষতি পূরণ না দিলে ভূমি মালিকগণ মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ফারুক প্রধান, পরেশ সূত্রধর, মামুনুর রহমান, কামরুজ্জামান, কবির আহমেদ, রাজু আহমেদ, ফজলুর রহমান ও মো: রবিউল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে জমি অধিগ্রহণে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় :