ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কতিপয় দুর্বৃত্ত নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। সোমবার ৬ জানুয়ারি গভীর রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার দিন রাত আনুমানিক ১১টার দিকে চরসিন্দুর বাজারস্থ তার মুদি দোকানের বেচাঁকেনা শেষ করে বাড়ি ফেরার পথে বাড়ির সন্নিকটে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা কতিপয় দুর্বৃত্ত তার উপর হামলা করে এবং এলোপাতারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরে তার আত্মীয়স্বজনরা তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন চক্রবর্তীর ছেলে। সে পেশায় একজন মুদি ব্যবসায়ী বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় :