সংবাদ শিরোনাম ::
নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি
লালপুর (নাটোর) প্রতিনিধি
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
মৌসুমী শ্রমিক কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ ও শ্রমিকদের শতকরা ১৫ ভাগ বিশেষ সুবিধা প্রদানের দাবিতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সকালে কারখানা গেট থেকে মিছিল বের করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে সকাল ৯টা থেকে ১১ ঘটিকা পর্যন্ত তারা মিলের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন করে। এসময় বক্তব্য রাখেন মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।














