ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

আবুল হোসেন, নাচোল (,চাঁপাইনবাবগঞ্জ)
  • আপডেট সময় : ১৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
আজ শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নাচোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল— “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”
সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল মান্নান হোসেন আকন্দ। প্রধান অতিথি ছিলেন নাচোল সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় হচ্ছে ঐক্যের প্রতীক— যার মাধ্যমে স্বল্প মূলধন ও পারস্পরিক সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব। তাঁরা আরও বলেন, বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমবায় আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য। সভায় উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল মান্নান হোসেন আকন্দ বলেন—
“সমবায় শুধু একটি সংগঠন নয়, এটি হলো সামাজিক বন্ধনের এক শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি সম্ভব। তরুণ প্রজন্মকে সমবায় কর্মকাণ্ডে যুক্ত করতে হবে, তাহলেই টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, শাহালালপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, নাচোল উপজেলা সমবায় সহকারি পরিদর্শক শফিকুল আলম, নাচোল উপজেলা সমবায় কাম কম্পিউটার অপারেটর আজিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগণ, নারী সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।শেষে অতিথিরা বলেন—
“সমবায়কে শক্তিশালী করতে হলে সৎ, দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব গড়ে তুলতে হবে। তাহলেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে সমবায়ের মাধ্যমে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় :