ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

নানা আয়োজনে শ্রীপুরে পহেলা বৈশাখ উদযাপন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার আনন্দে মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য, রঙিন শোভাযাত্রা আর লোকজ সংস্কৃতির মেলবন্ধনে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
পহেলা বৈশাখ উপলক্ষে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শ্রীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা ভাতের। পান্তা, ভর্তা ও দেশীয় খাবারের স্বাদে যেন ফিরে আসে বাঙালির শিকড়ের টান। এরপর বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তিতে নববর্ষের আনন্দ আরও ছড়িয়ে পড়ে উপস্থিত সবার মাঝে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো,জেলা বিএনপির সদস্য জোয়াদার আশরাফুল আলম, সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, এ্যাড. আব্দুর রশিদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান,বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই দিনটি মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে এবং নতুন বছরে সুখ-সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশা জাগায়।
নববর্ষের এই দিনে শ্রীপুরের মানুষ একসঙ্গে মিলিত হয়ে যেমন আনন্দ ভাগাভাগি করেছে, তেমনি নতুন বছরকে স্বাগত জানাতে নিয়েছে নতুন প্রত্যয়—ভালোবাসা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নানা আয়োজনে শ্রীপুরে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় :