নান্দাইলে চাষীদের সাথে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে শশা চাষীদের সমস্যার কথা শুনতে ও তাদের জীবনমান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল শুক্রবার (১০ জুলাই) রাত ৯টায় উপজেলার কালিয়াপাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি|
প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী শশা চাষীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নিজেদের ¯^ার্থ রক্ষায় একটি শক্তিশালী সমিতি গঠন করুন এবং শশার একটি সুনির্দিষ্ট আড়ত ˆতরি করুন| এতে করে মধ্য¯^ত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং আপনারা উৎপাদিত শশার সঠিক মূল্য পাবেন| শশা চাষীদের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে| আপনারা সমিতি করলে সরকারি সুযোগ-সুবিধাও সহজে পাবেন|”
তিনি কৃষকদের আশ্বস্ত করে আরও বলেন, “চাষীদের উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধার্থে প্রয়োজনে কালিয়াপাড়া বাজারে একটি আধুনিক কাঁচামাল সংরক্ষণ ভবন (স্টোররুম) ˆতরি করে দেওয়া হবে|”
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বাবুল, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবলুসহ নান্দাইল উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় শশা চাষীবৃন্দ


















