নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নিহত
- আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
ছাগলে গম খাওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন হুমকি-ধুমকির পর প্রতিপক্ষের আঘাতে একজন নিহত এবং একজন আহত হন। ঘটনাটি ঘটে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের শেষ প্রান্তের গ্রাম মুন্দিখৈর ডাঙ্গাপাড়া গ্রামে। নিহত ব্যক্তির নাম সোহবুর হক (৫৫) নিহত হয়েছে। এই ঘটনায় নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সালাম (৫৫) ও রিপন (২৭) কে আটক করেছে।
গত রোববার উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামের গ্রামের বাসিন্দা সোহবুর হক।
আটককৃত ব্যক্তি একই গ্রামের মৃত মেঘুর ছেলে সালাম এবং সালামের ছেলে রিপন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০২ ডিসেম্বর) সোহবুর হকের গম ক্ষেতের গম দুটি ছাগল গম খেলে সোহবুল ছাগল দুটি খোয়াড়ে দেয়। এর প্রেক্ষিতে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সালামের লোকজন এসে সোহবুর হককে মারধর করে। তখন সোহবুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর রবিবার বিকেলে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে দু পক্ষের সাথে কথা বলে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে ঘটনা স্থান ত্যাগ করে। এরপরই বিকেল সাড়ে ৪ টার দিকে সালামের লোকজন সোহবুর হকের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পুনরায এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। ঘটনা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিবেশ এখন শান্ত রয়েছে।














