ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

নেছারাবাদে দিনমজুরের বসতঘরে আগুন

নেছারাবাদ ( পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এক দিনমজুরের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মিন্টু মিয়া পেশায় একজন দিনমজুর। তিনি আলহাজ্ব মো. জাকির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্র, ব্যবহার্য সামগ্রী ও ঘরের বেড়া আংশিকভাবে পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে মিন্টু মিয়া চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন এবং তার ছেলের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় মিন্টু মিয়ার আনুমানিক ১ থেকে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মনির হোসেন বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেছারাবাদে দিনমজুরের বসতঘরে আগুন

আপডেট সময় :