ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নোয়াখালীতে অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. সফি উল্যাহ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। আটক চালক মো. ইউসুফ (২৭) উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন সফি উল্যাহ। সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসআই ইমদাদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু

আপডেট সময় :