পাটকেলঘাটার মহিলা সমাবেশে আফরোজা আব্বাস
- আপডেট সময় : ২২৮ বার পড়া হয়েছে
আমাদের নারীদেরকে ঘর থেকে বের করেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার ৪দিন পর জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। কারণ তিনি বুঝেছিলেন ১ হাতে কখনও কোন কাজে সফল হওয়া যায় না। যার কারণে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও রাজনীতিতে আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি জনাব আফরোজা আব্বাস। গতকাল বুধবার বেলা ১১টায় পাটকেলঘাটা কুমিরা ফুটবল মাঠে অনুষ্ঠিত বিএনপির মহিলা দলের সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি উল্লেখিত কথা বলেন। তালা উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেছা মিনির সভাপতিত্বে মহিলা সমাবেশের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গের জনপ্রিয় জননেতা সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায় জনাব রহমউল্লাহ পলাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জনাব নেওয়াজ হালিমা আরনি সাবেক এমপি খুলনা, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, সহ-সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঃ রকিব, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুবদল নেতা হাফিজুর রহমান হাফিজ, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মালেক, সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম প্রমুখ।




















