ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার পাথরঘাটা উপজেলায় জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। দিনে কৃত্রিম সংকট সৃষ্টি করে অগ্রিম টাকা নেওয়া এবং রাতের আঁধারে গোপনে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
ভুক্তভোগীদের অভিযোগ, খোলাবাজারে তেলের অপ্রতুলতা দেখানো হলেও সন্ধ্যার পর নির্দিষ্ট কিছু স্থানে গোপনে ডিজেল বিক্রি করা হচ্ছে। সেখানে লিটারপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত দাম নেওয়া হচ্ছে, যা সরকারের নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি। অনেক ক্ষেত্রে অগ্রিম টাকা ছাড়া তেল সরবরাহ করা হচ্ছে না বলেও জানা গেছে।
এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় এলাকার জেলেরা। অতিরিক্ত দামে জ্বালানি কিনতে গিয়ে মাছ ধরার ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে। ট্রলার মালিকদের মতে, জ্বালানির উচ্চমূল্যের কারণে অনেকেই সমুদ্রে যাওয়া কমিয়ে দিয়েছেন, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে।
এছাড়া পরিবহন শ্রমিক ও সাধারণ ভোক্তারাও পড়েছেন চরম ভোগান্তিতে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে অতিরিক্ত মুনাফা অর্জন করছে। বাজারে কার্যকর মনিটরিং ও প্রশাসনের নজরদারির অভাবেই এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় ব্যবস্থার কঠোর তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি

আপডেট সময় :