সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে স্কাউট দিবস পালিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় স্কাউট পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন শেষে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার ভূমি এন, এম, ইসফাকুল কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা স্কাউট এর সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল খালেক, কমিশনার শাহজালাল সাজু সহ বিভিন্ন সরকারী বেসরকারী স্কুলে শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।














