ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

‘পুলিশ জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ’

ইয়াসিন আহমেদ, নওগাঁ 
  • আপডেট সময় : ১২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলা পুলিশ নওগাঁর জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলা পুলিশ শতভাগ নিরপেক্ষতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার।
আজ ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার তার বক্তব্য বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলা পুলিশ নওগাঁ শতভাগ নিরপেক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আচরণবিধি বলবৎ করন, এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলা পুলিশ প্রস্তুতি গ্রহণ করেছে।
পুলিশ সুপার মহোদয় বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতার আহ্বান জানান।
এসময় সভায় জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা বৃন্দ রাজনীতিবিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ , সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘পুলিশ জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ’

আপডেট সময় :