ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

পেঁয়াজের কেজি ৪০ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিসিবি প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি করবে। বাজার বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে। টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সব ভোক্তা এসব পেঁয়াজ দুই কেজি করে কিনতে পারবেন।

মঙ্গলবার (২ এপ্রিল) কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমদানি করা ৫০ হাজার টন পেঁয়াজের মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৬৫০ টন পৌছেছে। এসব পেঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থান ছাড়াও গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলাবাজারে বিক্রয় করা হবে।

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পুলিশ দিয়ে নয়, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক করেই দাম কমানো হবে। এই রমজানে প্রমাণিত। আমরা যদি বিকল্প সরবরাহ ব্যবস্থা রাখতে পারি, দুই-চারজন চাইলেও বাজার ব্যবস্থাপনাকে নষ্ট করতে পারবে না।

টিসিবির মাধ্যমে পেঁয়াজ, ডাল, চিনি, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাফার স্টক গড়ে তোলা হবে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তাতে করে বাজারে পণ্যের বিকল্প সরবরাহ বাড়াবে।

ভারতীয় পেঁয়াজ আমদানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সামনে নির্বাচন, কৃষকরা বিদ্রোহ করেছে, তারা কিন্তু পেঁয়াজ সব দেশে রপ্তানি বন্ধ রেখেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কের কারণে তারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করেছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার প্রতি টান পেঁয়াজ আবুধাবিতে ১২০০ ডলার দরে বিক্রি করছে। আর বাংলাদেশের জন্য দাম নির্ধারণ হয়েছে ৮০০ ডলার। রোজার প্রথম সপ্তাহে পেঁয়াজ আসার কথা থাকলেও সেটি হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেঁয়াজের কেজি ৪০ টাকা

আপডেট সময় :