ফরিদপুরের আলফাডাঙ্গায় কবরস্থানে দুর্বৃত্তের আগুন
- আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুচিয়াগ্রাম, চন্দড়া, নওয়াপাড়া ও তেঁতুলভাঙ্গা যৌথ ঈদগাহ কবরস্থান কমিটির বিরুদ্ধে আগাছা পরিষ্কারের নামে আগুন দেওয়ার প্রতিবাদ এবং বর্তমান কমিটির পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (০১ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে কুচিয়াগ্রাম যৌথ ঈদগাহ গোরস্থান ময়দানে কুচিয়াগ্রাম, নওয়াপাড়া, চন্দড়া ও তেঁতুলভাঙ্গা এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কবরস্থানের আগাছা পরিষ্কারের নামে আগুন দেওয়ায় কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বর্তমান কবরস্থান কমিটির পদত্যাগের দাবি জানান তারা।
এ সময় বক্তারা বলেন, কবরস্থানের মতো সংবেদনশীল স্থানে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা কবরস্থানের যথাযথ রক্ষণাবেক্ষণ ও স্বচ্ছ ব্যবস্থাপনারও দাবি জানান।
মানববন্ধনে চারটি গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।














