ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ফুলপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার গোল চত্ত্বর সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হালুয়াঘাট রোডে অবস্থিত মা ইলেকট্রিক নামীয় একটি দোকানের গোডাউনে আগুনের প্রজ্বলিত শিখা দেখা যায়। এসময় পার্শ্ববর্তী টেইলার্সের দোকান ও কয়েকটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

আপডেট সময় :