ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৭ বার পড়া হয়েছে

Oplus_153223168

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে।
গত শনিবার সকালে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে কাড়াহা মোড় সংলগ্ন স্থানে পপি ট্রেডার্স নামীয় একটি মিনি ফিলিং স্টেশনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম ও থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। অভিযানে ১৯,৫০০ লিটার ডিজেল ও ৪,৫০০ লিটার পেট্রোল অবৈধ মজুদ পাওয়া যায়। জানা যায়, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান বিগত একমাস আগে জ্বালানিগুলো মজুদ করে তার মিনি ফিলিং স্টেশনটি পুরোপুরি ভাবে বন্ধ রেখেছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত জ্বালানিগুলো জনস্বার্থে অন্যান্য চলমান ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ

আপডেট সময় :