ফেনীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
গতকাল মঙ্গলবার সকাল ৯টার পর হতেই ফেনী শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করণ অভিযান শুরু হয়েছে ! ফেনী জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার যৌথ উদ্যোগে এসময় ফেনী শহরের ট্রাংক রোড হতে শুরু করে সেন্ট্রাল হাই স্কুল পর্যন্ত এবং ফেনীর মহিপালের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপালস্হ ছয় লেনের ফ্লাই ওভারের পশ্চিম পাশ্বস্হ রাস্তায় প্রতিবন্দকতা করে যএতএ দুর পাল্লার গাড়ী থামিয়ে যাএী উঠানামা সহ অবৈধ টিকেট কাউন্টার সমুহ উচ্ছেদ করে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়েছে ।
অভিযানে জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান, স্টল ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণের মাধ্যমে পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এ্যাক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি ফেনী সদর ফাহমিদা আক্তার সহ জেলা উপজেলা ফেনী পৌর কর্মকর্তারা সহ সঙ্গীয় ফেনী সদর মডেল থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্ধ ।
এখানে আরো উল্লেখ অনুরুপ ভাবে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়ক জুড়ে এবং ফেনীর অন্যন্ন উপজেলায় জেলা জেলা প্রশাসন ফেনী নির্দেশনা ক্রমে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এ্যক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনের নেতৃত্বে ও স্হানীয় পুলিশ প্রশাষনের সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে ।














