বকশীগঞ্জে ইয়াবাসহ ৪ জন আটক
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
গতকাল মঙ্গলবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। ২১ জুলাই মঙ্গলবার পরিচালিত পৃথক অভিযানের অংশ হিসেবে বকশীগঞ্জ থানার বালুরগাঁও-ধানুয়া কামালপুর স্থলবন্দরগামী সড়কে আরমান ট্রেড ইন্টারন্যাশনালের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন রৌমারী থানার কলেজপাড়া মো. রুকনোদ্দৌলা (৩৩) ও আবু জাফর মানিক (৩৭), এবং বকশীগঞ্জের ধানুয়া কামালপুরের মো. সুজাত মিয়া (৩২) ও মো. গোলাম হোসেন (৫৮)।
পুলিশ জানায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম, পিপিএম-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর একটি চৌকস অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ডিবি-২ এর অফিসার ইনচার্জ সজিব রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।















