ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়ার নেতৃত্বে এবং বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসিকিউশনে হাজীগঞ্জ সদর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব লক্ষ্য করা যায়। এ সকল অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫৩ ধারায় ১টি মামলায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী সেবা প্রদান নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সঠিক সেবা পাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

আপডেট সময় :