ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে সহায়তা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার কাজ করে যাবে। তিনি বলেন, দীর্ঘ সময় পর এমন ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি খাদ্যসহায়তা জেলা প্রশাসনের মাধ্যমে পাঠানো হয়েছে এবং তা বিতরণ অব্যাহত রয়েছে।

আসাদুল হাবিব দুলু বলেন, এখন বন্যার পানি নেমে গেলেও সরকারের কার্যক্রম থেমে থাকবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, ঘরবাড়ি নির্মাণে প্রয়োজনীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে মন্ত্রী কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী

আপডেট সময় :