ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

সুবর্ণচরে অভিযানে মাদকসহ দু’জন আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চরজব্বর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় থানাধীন ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় মহিউদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত আলী হোসেনের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
আটকের সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইনের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে একই দিন রাতে চরজব্বর থানার এসআই (নিরস্ত্র) প্রিয়তোষ কান্তি দাশ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আরেকটি অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর এলাকায় কাঞ্চন বাজার থেকে ভূইয়ারহাটগামী সড়কের পাশে অভিযান চালিয়ে আরিফ হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়।
তিনি সিদ্দিক উল্যাহ ও সেলিনা বেগমের ছেলে এবং চর পানাউল্যাহ এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চরজব্বর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে অভিযানে মাদকসহ দু’জন আটক

আপডেট সময় :