ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

বাকীতে সিগারেট না পেয়ে দোকানীকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাকীতে সিগারেট না পেয়ে মানিক (৩২) নামের এক দোকানীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বাহাউদ্দিন ও জালাল উদ্দীন নামের দুই সহোদর। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার তিতাসে উপজেলা কানাইনগর গ্রামের ভূইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত মানিক গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে।

নিহতের স্ত্রী তাসলিমা আক্তার জানান, প্রতিবেশী বাহাউদ্দীন স্বামী মানিকের কাছে সিগারেট বাকী চায়। দোকানে সিগারেট নেই বললে বাহাউদ্দীন বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়। তার পর বাহাউদ্দীন ঘর থেকে তার পিতা মোখলেসের সামনেই দা হাতে তার আপন ভাই জালালউদ্দীনকে সাথে নিয়ে এসে মানিককে কোপাতে আসে।

প্রতিবেশীদের বাধার মুখে দুই ভাই ফের ছুরি নিয়ে দোকানে ঢুকে বাহাউদ্দীন জালালউদ্দীন দুই ভাই মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় মানিককে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপারগতা জানালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় পথে মানিক মারা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাকীতে সিগারেট না পেয়ে দোকানীকে হত্যা

আপডেট সময় :