ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বাগেরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক সমিতির অর্থ সম্পাদক মোয়াজেম হোসেন মজনুর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সহ সভাপতি বাবুল সরদার।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর মাহাবুব মোরশেদ লালন, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বাগেরহাট পৌর সভার সাবেক কাউন্সিলর মাহাবুবু রহমান টুটুল, সাবেক উপজেলা চেয়ার ম্যান মোঃ হাবিবুর
রহমান, এ্যাডভোকেট মুজিবুল হক, মোঃ মহিতুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারি। ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে ডায়াবেটিস সচেতনতা বাড়াতে এ দিবস পালিত হয়ে আসছে। কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি। তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও সচেতনতা বাড়ানো অপরিহার্য।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী সমিতির প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় ৫ শতাধিক মানুষ রক্তের শর্করা পরীক্ষা করান। যাদের ডায়াবেটিস শনাক্ত হয়,
তাঁদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সমিতির চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আপডেট সময় :