বিশ্বনাথ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৪৫ বার পড়া হয়েছে
সুনামধন্য ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী সিলেটের বিশ্বনাথে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় দুই সহস্রাধিক মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। ইবনে সিনা সিলেটের বিভিন্ন বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এ সেবা প্রদান করা হয়।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে বিশ্বনাথ উন্নয়ন ফোরামের সৌজন্যে আয়োজিত বিশ্বনাথ পৌরসভার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
সিলেট -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান এ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী আলোচনা সভায় তিনি বলেন, স্বাস্থ্যসেবা সহ মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। অনেক মানুষ অনেক টাকা খরচ করে শহরে গিয়ে স্বাস্থ্যসেবা নিতে কষ্ট করেন। তাদের কথা চিন্তা করে অতীতের মত আজ ও এবং এর ধারাবাহিকতা আগামীতে অব্যহত ভাবে চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক,ইবনে সিনা সিলেট লিমিটেড রিকাবী বাজারের ইনচার্জ মামুন সরকার,ওসমানী নগর ইসলামীক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার।
অন্যান্যরা মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবী মাষ্টার ইমাদ উদ্দিন,মোহাম্মদ মতিউর রহমান,জাহিদুর রহমান,মাষ্টার বাবুল মিয়া.আশিকুর রহমান,হাফিজ মোহাম্মদ আলী, ফখর উদ্দিন প্রমুখ।




















