বেনাপোল দিয়ে দুইদিন বন্ধ থাকবে বাণিজ্য
- আপডেট সময় : ১৩২ বার পড়া হয়েছে
খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার বড়দিন ও শুক্রবার সাপ্তাহিক ছটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। সেই সঙ্গে কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারতীয় পণ্য খালাস ট্রাক ফিরে যেতে পারবে। আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।














