ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। বুধবার বিষয়টি করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী।
সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল মঙ্গলবার রাতে বেনাপোল বিওপি, আইসিপি ও শাহজাদপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় শাড়ী, শাল-চাদর, কম্বল, কসমেটিক্স সামগ্রী, চকলেট ও বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে।
জব্দ করা এসব পণ্যের মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এসময় কোন চোরাকারবারিকে আটক করা যায়নি। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ

আপডেট সময় :