ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মর্টারশেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে পুকুর খননের সময় একটি মর্টারশেল উদ্ধার হয়েছে। গতকাল সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া মর্টারশেল উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটির চারপাশে দড়ি দিয়ে বেষ্টনী তৈরি করে নিরাপত্তা জোরদার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খননের কাজ চলছে। গত রবিবার দুপুরে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ মর্টারশেলটি দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই মর্টারশেলটি ব্যবহার করা হয়েছিল। পুলিশ আরো জানায়, কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি শেল ডিস্পোজাল ইউনিট এসে মর্টারশেলটি নিষ্ক্রিয় করবে।
এদিকে মর্টারসেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। তবে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মর্টারশেল উদ্ধার

আপডেট সময় :