ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ভক্তদের ঢলে শেরপুরে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের আট দিনব্যাপী রথযাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সোয়া ১টায় শহরের জগন্নাথপাড়া এলাকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির কমিটির আয়োজনে রথযাত্রার উদ্বোধন করা হয়।

এ বছর শেরপুর উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটি, ইসকন মন্দির কমিটি এবং দত্তপাড়া শীতল প্রভুর রথ—এই তিনটি পৃথক আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। সুসজ্জিত রথগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু রথযাত্রায় অংশ নেন।

রথযাত্রাকে ঘিরে জগন্নাথ মন্দির-সংলগ্ন শেরপুর সরকারি ডি. জে. মডেল হাইস্কুল মাঠে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। মেলায় খেলনা, মিষ্টি, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের দোকান বসেছে। ধর্মীয় আয়োজনের পাশাপাশি এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সমীর কুমার কুন্ডু। প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির নেতা জানে আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোটের স্থানীয় নেতাসহ বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুন্ডু জানান, এ বছর রথযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ছয় হাজার ভক্তের সমাগম হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

রথযাত্রা ও মেলাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, রথযাত্রার পুরো রুট ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে, যাতে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আগামী ২৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আট দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভক্তদের ঢলে শেরপুরে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা

আপডেট সময় :