ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজে দালালবিরোধী অভিযানে ১৪ জনের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দালালবিরোধী যৌথ অভিযানে এক নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ ও জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৬ ধারায় তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতাল চত্বরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রবেশপথে অবস্থান করে রোগী ও তাঁদের স্বজনদের টার্গেট করতেন। উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, শুধু মাঝে মধ্যে অভিযান চালিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের প্রতারণার শিকার হয়ে সাধারণ রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের বাবুল হোসেন জানান, ছেলের পায়ে তারকাঁটা লাগার পর চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। পরে দালালের খপ্পরে পড়ে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন করাতে তাঁর ৩৯ হাজার টাকা খরচ হয়েছে।

হাসপাতাল-সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতালকেন্দ্রিক কার্যক্রম চালিয়ে আসছে। তারা রোগীদের নানা কৌশলে সরকারি হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে বাধ্য করে।

র‌্যাব জানিয়েছে, হাসপাতাল ও আশপাশের এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহ মেডিকেল কলেজে দালালবিরোধী অভিযানে ১৪ জনের কারাদণ্ড

আপডেট সময় :