ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মাথায় গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ইকরামুল হক সাজিদ (২৪) মারা গেছেন।

শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ৪ আগস্ট মিরপুরে গুলিতে গুরুতর আহত হন সাজিদ।

বুধবার (১৪ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে সাজিদ মারা যান বলে নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।

ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলায়।

নূর নবী বলেন, সাজিদ ভাই আমাদের এখন রাষ্ট্রীয় বীর। তার জানাজা আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে বাদ মাগরিব করেছি।

গুলিটি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোখের ঠিক পেছনে আটকে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাজিদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচারও হয়েছিল।

সাজিদের মৃত্যুর খবর পাওয়ার পরই দায়ী সকলের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ফ্যাসিজমের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও; টু জিরো টু ফোর, ফ্যাসিজম নো মোর; বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনা বিচার চাই- সহ নানা স্লোগান দিতে থাকেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম সান বলেন, আমরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দিতে পারি না। সাজিদের মৃত্যুতে জড়িত সবার বচার চাই আমরা। সাজিদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা জবিয়ানরা আন্দোলন চালিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাথায় গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় :