ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

মেইন রোডে লবণ আনলোডে নিষেধাজ্ঞা অমান্য, বাড়ছে ঝুঁকি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার স্টেশন এলাকার দক্ষিণ পার্শ্বে মেইন সড়কে প্রকাশ্যে লবণ আনলোড করার অভিযোগ উঠেছে, যা উপজেলা প্রশাসনের নির্দেশনার সরাসরি লঙ্ঘন।জানা যায়, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার মাইকিং করে মেইন রোডে লবণবাহী গাড়ি থেকে মালামাল আনলোড না করার নির্দেশনা প্রদান করেন। এর আগে নির্দেশনা অমান্য করায় কয়েকটি গাড়িকে জরিমানাও করা হয়েছে। কিন্তু এরপরও কিছু ব্যবসায়ী নিয়ম উপেক্ষা করে সড়কের উপরই লবণ আনলোড কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার স্টেশন এলাকার দক্ষিণ পাশে দুটি কাভার্ড ভ্যান থেকে লবণ আনলোড করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসময় উপস্থিত শ্রমিক, গাড়িচালক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলা হয়েছে।অভিযোগ রয়েছে, এসব লবণবাহী গাড়ির মালিক খলিলুর রহমান (লেদা এলাকা) ও কাসেম (রঙ্গীখালী এলাকা)। তারা প্রশাসনের নির্দেশনা অমান্য করে নিয়মিতভাবে সড়কের উপর লবণ আনলোড করছেন।এদিকে, অন্যান্য গাড়ির চালকরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, সড়কের উপর লবণ পড়ে থাকায় রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে, যার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে ছোট-বড় দুর্ঘটনাও ঘটেছে বলে জানান তারা।স্থানীয়দের মতে, এভাবে সড়কের উপর লবণ আনলোড করার ফলে রাস্তার পিচ দ্রুত নষ্ট হচ্ছে এবং জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।এ বিষয়ে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেইন রোডে লবণ আনলোডে নিষেধাজ্ঞা অমান্য, বাড়ছে ঝুঁকি

আপডেট সময় :