ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

মেলান্দহের ড. মো. শফিকুল ইসলাম বিভাগীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৬ প্রতিযোগিতায় জামালপুরের মেলান্দহের ঐতিহ্যবাহী মালঞ্চ এর আল-আমিন জমিরিয়া মহিলা ফাজিল (স্নাতক) মাদরাসা, মাদরাসা ক্যাটাগরিতে জামালপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. শফিকুল ইসলাম বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে অধ্যক্ষ ড. মো. শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও জামালপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, এবং গ” বিভাগে কেরাত, হামদনাত, ও ঘ” বিভাগে বাংলা উপস্থিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শিক্ষার্থীরা। মেলান্দহ উপজেলা পার্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মোঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উম্মে সাওদা নির্বাচিত হয়েছে। উপজেলা পর্যায়ে ৫জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জন করে। কেরাত প্রতিযোগিতায় আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উম্মে সাওদা প্রথম স্থান, বাংলা রচনায় আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাতহুরা প্রথম স্থান ও হামদ-নাতে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মাহি আক্তার প্রথম স্থান অর্জন করে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন। এছাড়াও প্রতিষ্ঠানটি ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাদ্রাসা ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল।
প্রতিষ্ঠানটি ১৯৮৭ সালে তৎকালীন ধর্ম সচিব মরহুম আলহাজ্ব এমন.এ রশিদ চিশতি নেজামী (রহঃ) এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করেছে। তাঁর ইন্তেকালের পরে তার সুযোগ্য উত্তরসূরি ইউনাইটে- গ্রুপের চিফ এডভাইজার আলহাজ্ব হাসান মাহমুদ রাজা সাহেবের তত্বাবধানে এবং তারই সভাপতিত্বে সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এই সফলতার জন্য অত্র মাদরাসার অধ্যক্ষ ড. মো. শফিকুল ইসলাম মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জানান ও সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেলান্দহের ড. মো. শফিকুল ইসলাম বিভাগীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

আপডেট সময় :