ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎পাহাড়ী জনপদ খাগড়াছড়ির রামগড় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখলেন মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন। বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ সিআইডি প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তোছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‎এই খবর রামগড়ে পৌঁছানোর পর থেকেই খুশিতে ভাসছে পুরো এলাকা। সীমান্ত শহর রামগড়ের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা মোসলেহ উদ্দিন আহমেদ তুহিন এখন বাংলাদেশ পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। তার এই নিয়োগ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো রামগড় বাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়।
‎খবরটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সহ পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড়ের এক শান্ত ছেলে আজ দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বে, এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। এবং অভিনন্দন জানিয়ে এই আনন্দ উদযাপন করছেন।
‎তরুণ প্রজন্মের কাছে মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন এখন এক অনুকরণীয় আদর্শ। প্রতিকূল পরিবেশ জয় করে মেধা আর সততার জোরে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তিনি তার জীবন্ত উদাহরণ। রামগড়ের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছেন।
‎মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি যেমন রামগড় কে আলোকিত করেছেন, তেমনি আগামী দিনে ও দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

আপডেট সময় :