ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

লামায় পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে একটি পাহাড়ের অংশ ধসে মিশনপাড়া এলাকার দুটি বাড়ির ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বাসিন্দারা মাটিচাপা পড়েন।

নিহতরা হলেন মিশনপাড়া এলাকার মো. ইউনুস (২৮), তাঁর স্ত্রী রানু আক্তার (২২) ও তাদের চার বছরের ছেলে মো. সোলেমান। অপর পরিবারের নিহতরা হলেন আলী হায়দারের ছেলে জুয়েল (৩৫) এবং তাঁর স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, পাহাড় ধসে দুটি পরিবারের ওপর মাটি ও দেয়াল চাপা পড়ে। এতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক নারী ইউপি সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অন্য পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় ধসে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

লামায় পাহাড় ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

আপডেট সময় :