ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধ রেস্টুরেন্টে অভিযান, জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধ রেস্টুরেন্ট। অনুমোদনহীন এই রেস্টুরেন্টের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ। যে কোন সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কা ছিলো।

ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধ রেস্টুরেন্ট বৃহস্পতিবার অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

এসময় গ্যাস সিলিন্ডারে লিকেজ পায় আদালত। যা থেকে অগ্নিকান্ডের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিলো। এই অবৈধ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা কওে মোবাইল কোর্ট।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, রেস্টুরেন্টগুলোয় অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে গ্রিন রোড সংলগ্ন ল্যাবএইড হাসপাতালে প্রায় দুই ঘণ্টা অভিযান চালানো হয়।

হাসপাতালটির ছাদে অবৈধভাবে রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছিল।

অভিযানের সময় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধ রেস্টুরেন্টে অভিযান, জরিমানা

আপডেট সময় :