ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

২০ লাখ টাকার অনিয়ম, অনুসন্ধান শুরু

শরীয়তপুরে প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

মেহেদী হাসান সফি, ভেদরগঞ্জ
  • আপডেট সময় : ৩৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

দুদক কর্মকর্তা জানান, ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পের অভিযোগ পায় দুদক। পরে সোমবার সকালে প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রাথমিকভাবে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির প্রাথমিক সত্যতা প্রায় দুদক। এরমধ্যে জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কার, মেনটেনেন্স, বদলি বাণিজ্য, ওয়াস ব্লক নির্মাণ না করেই ১৫ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও শ্লিপের লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শিক্ষা অফিসারের বিরুদ্ধে।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আমরা বেশ কিছু অসংগতি পেয়েছি। আমরা সকল অভিযোগের ব্যাপারে তদন্ত করছি। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০ লাখ টাকার অনিয়ম, অনুসন্ধান শুরু

শরীয়তপুরে প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

আপডেট সময় :