শরীয়তপুরের নড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়ায় নড়িয়া পৌরসভা বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর উপর নির্মানাধীন ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নিচে দখল করে অবৈধভাবে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা ও বিআইডব্লিউটি এর উদ্যোগে অধিগ্রহণকৃত জমি পুনরুদ্ধারসহ কীর্তিনাশা নদী সংযোগ খাল দখলমুক্ত করেছে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ সহযোগিতায় ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার দুপুরে এই উচ্চেদ অভিযান চালান নড়িয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী মেজিষ্ট্রেট ও নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস, বিআইডব্লিউটিএর ঢাকা উপ-পরিচালক ( আইন বিভাগ) শেখ মোহাম্মদ সেলিম রেজা, চাঁদপুরবন্দর কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ নড়িয়া উপজেলা ভূমি অফিসের দায়িত্বরত কর্মচারী, বাংলাদেশ সেনাবাহিনীর ও পুলিশ বাহিনী সদস্যগণ উপস্থিত ছিলেন।
অবৈধ্য ভাবে গড়ে তোলা সকল দোকান ঘর, গোডাউন, বিল্ডিং ইত্যাদি বুলডেজার দিয়ে ভেঙ্গে অপসারণ করা হয়।















