শরীয়তপুরের নড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- আপডেট সময় : ৯৫ বার পড়া হয়েছে
কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলি এ প্রতিপাদ্য কে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে ।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার সময় জেলার নড়িয়া উপজেলা কলুকাঠি মা জেনারেলের হাসপাতালের সামনে নড়িয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মর্ডান ফ্যান্টাস্টিক কিংডম ও মিনি চিড়িয়াখানা সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করে শরীয়তপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয়। এসময় প্রখ্যাত হারবাল গবেষক ও চিকিৎসক মর্ডান হারবাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,নড়িয়া ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আলমগীর মতির সভাপতিত্বে, বক্তব্য রাখেন, শরীয়তপুর হোমিও কলেজের অধ্যক্ষ, ডা.মোঃ বদরুল হায়দার, মা জেনারেল হাসপাতাল এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম, সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী কামাল হোসেন ঝন্টু সিকদার,ডা. সাইফুউদ্দন মেডিকেল অফিসার চক্ষু বিভাগ, শরীয়তপুর হোমিওপ্যাথিক কলেজের উপাধ্যক্ষ ডা. নাজমুল হক,ডা. ইউনুস খান,ডা.শহিদুল ইসলাম, ডা.পল্লব মিত্র সহ স্কুল কলেজ,ছাত্র- ছাত্রী শিক্ষক ডায়াবেটিস সমিতির কমকর্তা এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাড়ির আশেপাশে হাজার রকমের ওষুধী লতাপাতা গাছ রয়েছে এগুলো নিয়মিত খেয়ে ও খাবার নিয়মিত রাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।




















