ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

শেরপুরে সম্মিলিত সাংবাদিক জোটের মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বিস্ফোরক মামলায় দুজন স্বনামধন্য সাংবাদিককে অভিযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংবাদিক জোট, শেরপুর।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার সময় শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হত্যার উদ্দেশ্যে বিস্ফোরক ব্যবহারের একটি মামলায় শেরপুর উপজেলার দুইজন স্বনামধন্য সাংবাদিক—সবুজ চৌধুরী ও শুভ কুমার কুন্ডুকে জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের নিরপেক্ষ তদন্ত ছাড়াই বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইহান ওলিউল্লাহ এ মামলায় সাংবাদিকদের অভিযুক্ত করেছেন বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের মামলা দিয়ে হয়রানি করছে। এটি শুধু সাংবাদিক সমাজের ওপর হামলা নয়, বরং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
কর্মসূচি শেষে সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়ক রঞ্জন কুমার দে শেরপুর সার্কেল অফিসার সজীব শাহরিন এবং শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল এবং পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম। তারা এ ধরনের মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে দৈনিক গণমুক্তির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম জাকি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সেই দর্পণ ভাঙার অপচেষ্টা কখনোই সফল হবে না। কোনো প্রকার তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জড়ানো একটি ভয়ংকর দৃষ্টান্ত। অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সারোয়ার জাহান, শেরপুর থানা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধনকৃষ্ণ কর্মকার, উত্তরাঞ্চল বার্তার প্রকাশক উৎপল মালাকার, আমাদের সময়-এর প্রতিনিধি শফিকুল ইসলাম, দিনকাল-এর প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন, দেশ রূপান্তর-এর জাহিদ হাসান, আমার সংবাদ-এর লিমন হাসান, ডেইলি অবজারভার-এর সৌরভ অধিকারী, আজকের দর্পন-এর আবু বকর সিদ্দিক, দৈনিক জনবানী-এর এনামুল হক, দৈনিক গণমুক্তির শেরপুর প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এসআই বাবলু, খোলা কাগজের প্রতিনিধি বাদশা আলম, দেশের কণ্ঠ-এর রুহুল আমিন, দেনিক প্রতিদিনের বাংলাদেশ প্রত্রিকার উপজেলা প্রতিনিদি সনাতন কুমার, দৈনিক জবাবদিহি পত্রিকার এ জেড হিরাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাংবাদিকদের নাম মামলা থেকে প্রত্যাহার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে সম্মিলিত সাংবাদিক জোটের মানববন্ধন

আপডেট সময় :