ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

শেরপুরের নতুন ইউএনও সাইদুজ্জামান হিমু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিতে যাচ্ছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। তিনি সোমবার শেরপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মো. সাইদুজ্জামান হিমু ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। প্রশাসনে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তাকে শেরপুর উপজেলার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহলের প্রত্যাশা, নতুন ইউএনও মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে শেরপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের নতুন ইউএনও সাইদুজ্জামান হিমু

আপডেট সময় :