সংবাদ শিরোনাম ::
শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি
- আপডেট সময় : ১২৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারী নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ীঘর। এলাকায় উত্তেজনা থাকা মোতায়েন করা হয়েছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বাক-বিতন্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।















