সরিষাবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- আপডেট সময় : ২৭৪ বার পড়া হয়েছে
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ ও “স্বাস্থ্য সেবায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল চত্তরে র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম, নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুন। এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও সেবাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটির উপলক্ষ্যে ডাঃ দেবাশীষ রাজবংশী বক্তব্যে বলেন, ‘আমরা স্বাস্থ্য সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা রোগীদের স্বাস্থ্য ও দেহ সুস্থ্য সুন্দর রাখার প্রচেষ্টায় সর্বোচ্চ সেবা দিয়ে যাবো এটাই আমাদের আজকের বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রতিশ্রুতি। আজকের বিশ্ব স্বাস্থ্য দিবস সার্থক হোক এটাই আমরা কামনা করি।














