ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে ভেবলার গ্রামের নতুন রাস্তার উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্তাপনা অধিদপ্তরের অধীনে ‘গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা)’ ও ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর)’ কর্মসূচির সাধারণ (১ম ও ২য় পর্যায়ে) প্রকল্পের আওতায় ৬নং ভাটারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভেবলা একতা মোড় থেকে ৪০১ মিটার এইচ বিবি করণের নতুন রাস্তা নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) মোঃ শওকত জামিল (শুভ)।
গতকাল সোমবার এ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান (আনিস)। প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আজাফফর হোসেন রাজা, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ হ্যাপি বেগম, ১নং ওয়ার্ডের মোঃ আঃ মজিদ মিয়া, ৪নং ওয়ার্ডের মোঃ ফরহাদ হোসেন, ইউপি সদস্য মোঃ জহুরুল ইসলাম এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের আছিয়া বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ প্রশাসনের কাঁধে ভর করেই দেশ চলছে, এমন সময় একজন জনবান্ধব, কর্মঠ ও দূরদর্শী কর্মকর্তার উপস্থিতি একটি এলাকার জন্য আশীর্বাদস্বরূপ।
স্থানীয়দের মতে, ভেবলা গ্রামের নির্মিত নতুন এই রাস্তাটি এইচবিবি হওয়াতে আনন্দ প্রকাশ করে বলেন, সবার আশা- নিয়ম মেনে, মান বজায় রেখে এই রাস্তার কাজ যথাযথভাবে সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দুর হবে এবং চাহিদা পূরণ করবে, ব্যাবসায়ী সুবিধা ও যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে ভেবলার গ্রামের নতুন রাস্তার উদ্বোধন

আপডেট সময় :