ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার পূর্বাভাস

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় এবং পাশ্ববর্তী ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বেড়ে আগামী তিনদিনে সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পাওে এমন পূর্বাভাস দিয়েছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (২৮ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল। যা শনিবার (২৯ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বাড়ছে, যা রোববার (৩০ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী তিনদিনে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উজানের ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীসমূহের পানির সমতল বাড়তে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন-সুরমা, সারি-গোয়াইন নদীর পানির সমতল দ্রুত বেড়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

আগামী ৪ জুলাই পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনার পানির সমতল স্থিতিশীলভাবে বাড়তে পারে। তবে এ সময়ে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় পানির সমতল বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীলভাবে বাড়তে পারে। তবে পানির সমতল বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

ঢাকার চারপাশের নদীসমূহের পানির সমতলও স্থিতিশীলভাবে বাড়লেও বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার পূর্বাভাস

আপডেট সময় :