সুন্দরগঞ্জে বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম, এ গাফফার মোল্লা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গাইবান্ধা ০১- সুন্দরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
শোকসভায় বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মো. আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রমাণিক মাহমুদ, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নজমুল হুদা, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ছাগির খান, রংপুর জেলা সেচ্ছাসেক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন আলম রঞ্জু, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক মো. গোলাম আজম সরকার, সোনারায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুছা কালিমুল্লাহ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন- বামনডাঙ্গা ইউনিয়ন যুগ্ম আহবায়ক মো. বেলায়েত হোসেন সবুজ, মো. আব্দুল মতিন মিয়া, মো: নুরুন্নবী মিয়া প্রমুখ।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের মানুষের জন্য তার অবদানের কথা স্মরণ করেন।
তারা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য তার ত্যাগ ও সংগ্রাম বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা তার আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের জন্য বিশেষ মোনাজাত করা হয়।















