সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক
- আপডেট সময় : ১০২ বার পড়া হয়েছে
কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবনের ছোট আংটিহারা এলাকা থেকে ১০৩ কেজি হরিণের মাংস ১টি মাথা ও ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদসহ একজন চোরা শিকারিকে আটক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো.সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর সোমবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এর একটি অপারেশন দল সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা থানাধীন ছোট আংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১০৩ কেজি হরিণের মাংস, ১টি মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
















