ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৬ মাদককারবারি আটক

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ১টি বোটসহ ৬ জন মাদক পাচারকারী আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাত ৪ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৬ মাদককারবারি আটক

আপডেট সময় :