ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

স্বরূপকাঠীতে দুই প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৫ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতায় একদিনেই দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর এমপি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
এদিন পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ গড়িয়ারপাড়–বানারীপাড়া–শ্বর্ষিণা–স্বরূপকাঠী–কাউখালী নৈকাঠী সড়কের (পিরোজপুর অংশ) জেড-৮০৩৩ সড়কের ৩২তম কিলোমিটার এলাকায় অবস্থিত নাপিতখালি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় ৭৯.০৪২ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু বাস্তবায়িত হলে গড়িয়ারপাড়, বানারীপাড়া, শ্বর্ষিণা, স্বরূপকাঠী, কাউখালীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। সেতুটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
এর পাশাপাশি একই দিনে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় “স্বরূপকাঠী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন শেল্টার”-এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উপকূলীয় এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করার লক্ষ্যেই আধুনিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে।
প্রকল্পটি উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে এবং স্বরূপকাঠী পৌরসভার বাস্তবায়নে ভবনটি নির্মিত হয়েছে।
২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সেতু ও মেডিকেল কলেজ কাম সাইক্লোন শেল্টার নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও দুর্যোগ মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বরূপকাঠীতে দুই প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় :